👋 Hi there! Need any help? We're here — chat with us live!
Enter your details to start chatting with us.
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (ইউএনসিটিএডি)-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩৩ সালের মধ্যে বৈশ্বিক এআই বাজারের আকার দাঁড়াবে ৪.৮ ট্রিলিয়ন ডলার, যা বর্তমানে জার্মানির অর্থনীতির সমান।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশ বৈশ্বিক অর্থনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (ইউএনসিটিএডি)-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩৩ সালের মধ্যে বৈশ্বিক এআই বাজারের আকার দাঁড়াবে ৪.৮ ট্রিলিয়ন ডলার, যা বর্তমানে জার্মানির অর্থনীতির সমান। তবে এই অগ্রগতির সঙ্গে সঙ্গে বৈশ্বিক শ্রমবাজারে বড় ধরনের পরিবর্তনের আশঙ্কাও দেখা দিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এআই প্রযুক্তির কারণে বিশ্বব্যাপী প্রায় ৪০ শতাংশ চাকরি প্রভাবিত হতে পারে। আগের প্রযুক্তিগত বিপ্লবগুলো সাধারণত কম দক্ষতাসম্পন্ন কাজগুলোকে হুমকির মুখে ফেলেছিল, কিন্তু এআই বিপ্লবের ফলে উচ্চদক্ষতা ও জ্ঞানভিত্তিক পেশাগুলোও ঝুঁকিতে পড়ছে। ফলে উন্নত দেশগুলোর চাকরির বাজার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে, যদিও তারাই সবচেয়ে বেশি প্রযুক্তি গ্রহণে সক্ষম।
এআই মূলত স্বয়ংক্রিয়ভাবে কাজ সম্পন্ন করতে সক্ষম, যা পুঁজিনির্ভর ব্যবস্থাকে সস্তা শ্রমের চেয়ে বেশি কার্যকর করে তোলে। এর ফলে উন্নয়নশীল দেশগুলোর প্রতিযোগিতামূলক সুবিধা কমে যেতে পারে, কারণ বড় কোম্পানিগুলো কম খরচে রোবট ও সফটওয়্যার দিয়ে কাজ করাতে পারছে।
ইউএনসিটিএডির মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান এআই প্রযুক্তি ব্যবহারে মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে একটি বৈশ্বিক কাঠামো গড়ে তোলা জরুরি, যাতে প্রযুক্তি মানুষের কল্যাণে ব্যবহৃত হয়।
২০২৩ সালে এআই, ৫জি, ব্লকচেইন, ৩ডি প্রিন্টিংসহ বিভিন্ন উদীয়মান প্রযুক্তির সম্মিলিত বাজার ছিল ২.৫ ট্রিলিয়ন ডলার। এই খাত আগামী দশকে ছয় গুণ বাড়বে এবং এর কেন্দ্রবিন্দুতে থাকবে এআই।
তবে বর্তমানে বিশ্বের শীর্ষ ১০০ এআই কোম্পানির বেশিরভাগই যুক্তরাষ্ট্র ও চীনে অবস্থান করছে এবং তারাই বৈশ্বিক গবেষণা ও উন্নয়নে সবচেয়ে বেশি বিনিয়োগ করছে।
ইউএনসিটিএডি উন্নয়নশীল দেশগুলোকে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে। দক্ষতা উন্নয়ন, ডিজিটাল অবকাঠামো ও সঠিক নীতিমালার মাধ্যমে এআইকে কাজে লাগিয়ে তারা টেকসই উন্নয়নের পথে এগোতে পারে।
The rapid advancement of
artificial intelligence (AI) technology is reshaping the global economy,
bringing both new opportunities and significant challenges. According to a
report by the United Nations Conference on Trade and Development (UNCTAD), the
global AI market is projected to reach $4.8 trillion by 2033 — equivalent to
the current size of Germany's economy. However, this technological boom also
raises concerns about widespread job disruption.
The report warns that AI could
impact up to 40% of jobs worldwide. While previous technological revolutions
mainly affected low-skill jobs, the rise of AI poses a threat to high-skill and
knowledge-based professions as well. This means that developed economies, which
rely heavily on such sectors, may face the greatest risks — despite being
better equipped to adapt to the changes.
AI’s ability to automate tasks
favors capital over labor, making it a cost-effective alternative to human
workforces. As a result, developing countries that rely on cheap labor as a
competitive advantage may lose their edge, since large companies can now
complete tasks more efficiently through robotics and software.
UNCTAD Secretary-General
Rebeca Grynspan emphasized the importance of addressing AI’s human impact. She
called for international cooperation to establish a global framework that
ensures technology serves humanity, rather than replacing it.
In 2023, the combined market
size of emerging technologies such as AI, 5G, blockchain, and 3D printing was
valued at $2.5 trillion. Over the next decade, this figure is expected to grow
sixfold — with AI at the center of this transformation.
However, the control of this
growing sector remains concentrated. Most of the top 100 AI companies are based
in the United States and China, and they collectively account for 40% of global
corporate research and development spending. This concentration of resources
and innovation highlights the disparity in access to AI infrastructure and
expertise.
UNCTAD urges developing
nations to act now by investing in digital infrastructure, building technical
skills, and implementing proper governance. With the right strategies, AI can
be a powerful tool for sustainable development — not just a driver of job
displacement.










Price Enquiry
Leave your details and our team will contact you with the best price as soon as possible.
Your information is kept private and secure.
Thank you! Our team will contact you shortly with the best price.