সহজে জানুন আপনার কত কিলোওয়াট সোলার লাগবে
প্রতিদিনের ব্যবহৃত বিদ্যুৎ সরঞ্জাম নির্বাচন করুন। আমাদের স্মার্ট ইঞ্জিন মুহূর্তেই সঠিক সিস্টেম সাইজ ও মাসিক আর্থিক সাশ্রয় হিসাব দেখাবে।
ধাপ ১: নিত্যদিনের বিদ্যুৎ সরঞ্জাম
আপনার বাসার ফ্যান, লাইট, টিভি, ফ্রিজ ও অন্যান্য সরঞ্জাম সংখ্যা দিন
ধাপ ২: এসি, পানির পাম্প ও ভারী যন্ত্রপাতি
ইনভার্টার এসি, পানির মোটর ও অন্যান্য ভারী সরঞ্জাম সংখ্যা দিন (যদি থাকে)
প্রস্তাবিত সোলার সিস্টেম:
২৫ বছরে আনুমানিক মোট আর্থিক সাশ্রয়
অন-গ্রিড সোলার
গ্রিডের সাথে যুক্ত। ব্যাটারিবিহীন সবচেয়ে সাশ্রয়ী প্যাকেজ।
- হেভি অ্যালুমিনিয়াম স্ট্রাকচার
- নেট-মিটারিং সহায়তা
- ব্যাটারি ব্যাকআপ নেই
হাইব্রিড সোলার
সৌর শক্তি + ব্যাটারি ব্যাকআপ + গ্রিড। লোডশেডিংয়ে ২৪/৭ বিদ্যুৎ।
- ২৪/৭ নিরবচ্ছিন্ন ব্যাকআপ
- অ্যাপে লাইভ মনিটরিং
অফ-গ্রিড / সোলার IPS
গ্রিডবিহীন বা দুর্গম এলাকায় সম্পূর্ণ স্বাধীন বিদ্যুৎ ব্যবস্থা।
- ডিপ সাইকেল ব্যাটারি
- ফুল সার্কিট প্রোটেকশন
- সম্পূর্ণ স্বাধীন বিদ্যুৎ
সোলার সিস্টেম সম্পর্কে জরুরি সাধারণ জিজ্ঞাসা
সোলার কেনার আগে গ্রাহকদের জন্য প্রয়োজনীয় প্রশ্নোত্তর ও পরামর্শ
- • অন-গ্রিড সোলার (On-Grid): যাদের এলাকায় বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিং কম এবং মূল লক্ষ্য বিদ্যুৎ বিল শূন্যে নামিয়ে আনা, তাদের জন্য এটি সেরা ও সবচেয়ে সাশ্রয়ী। এতে ব্যাটারির দরকার নেই।
- • হাইব্রিড সোলার (Hybrid): বিদ্যুৎ বিল সাশ্রয়ের পাশাপাশি লোডশেডিংয়ের সময় ২৪/৭ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যাকআপ চান—এমন বাসা, অফিস বা কারখানার জন্য সবচেয়ে জনপ্রিয় সমাধান।
- • অফ-গ্রিড / সোলার আইপিএস (Off-Grid): জাতীয় গ্রিড বিদ্যুৎহীন এলাকা, প্রত্যন্ত অঞ্চল বা স্বাধীন ব্যাকআপের জন্য ব্যাটারিযুক্ত স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থা।
সাধারণত প্রতি ১ কিলোওয়াট (1 kW) সোলার সিস্টেমের জন্য ছাদ বা খোলা জায়গায় প্রায় ৮০ থেকে ১০০ বর্গফুট (Sq. Ft.) ছায়ামুক্ত জায়গার প্রয়োজন হয়। আমাদের উচ্চ ক্ষমতাসম্পন্ন ৫৫W মনো-পার্ক হাফ-কাট প্যানেল ব্যবহার করার ফলে কম জায়গায় সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়।
নেট মিটারিং হলো বাংলাদেশ সরকারের একটি বিদ্যুৎ নীতিমালা। এর মাধ্যমে দিনের বেলা সোলার থেকে তৈরি হওয়া অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে (ডেসা/ডেসকো/পল্লী বিদ্যুৎ) স্বয়ংক্রিয়ভাবে এক্সপোর্ট হয়। মাস শেষে আপনার ব্যবহৃত গ্রিড ইউনিট থেকে রপ্তানিকৃত সৌর ইউনিট বিয়োগ করে বিদ্যুৎ বিল হিসাব করা হয়, ফলে বিদ্যুৎ বিল শূন্য বা ন্যূনতম পর্যায়ে নেমে আসে।
আধুনিক Tier-1 গ্রেডের মনো-পার্ক সোলার প্যানেলগুলোর লাইফটাইম ২৫ থেকে ৩০ বছর। প্যানেলগুলোর ওপর ১২ বছরের প্রোডাক্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং ২৫ বছরের লিনিয়ার পারফরম্যান্স গ্যারান্টি (৮০%+ উৎপাদন সক্ষমতা) প্রদান করা হয়।
সোলার প্যানেলের কোনো চলমান যন্ত্রাংশ (Moving parts) না থাকায় এর রক্ষণাবেক্ষণ অত্যন্ত সহজ। মাসে ১–২ বার পরিষ্কার পানি ও নরম কাপড় দিয়ে প্যানেলের উপরের ধুলাবালি ধুয়ে ফেললেই সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন বজায় থাকে।